Rajma Mixed Khichuri for Baby l 250g। 6 Month to Any Age - MR Shop World

Rajma Mixed Khichuri for Baby l 250g। 6 Month to Any Age

Add to wishlistAdded to wishlistRemoved from wishlist 0
Add to compare
Last updated on 18 February, 2026 12:23 pm Details

রাজমা স্পেশাল খিচুড়িতে রয়েছে প্রচুর পরিমানে শর্করা, খনিজ, ক্যালশিয়াম, এন্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, কারকিউমিন এছাড়াও রয়েছে প্রচুর আমিষ, ফাইবার এবং স্নেহজাতীয় উপাদান ।পুষ্টি উপাদানসমূহ প্ৰতি ১০০ গ্রাম এনার্জি: ৩৬৮ কিলোক্যালরি ফ্যাট: ০.৬২ % কার্বোহাইড্রেট: ৭৫.৬০ % ক্যালসিয়াম: ৪৮.৪২ মিলিগ্রাম আয়রন: ৩.৫৮ মিলিগ্রাম প্রোটিন: ১৪.৮৯ % ময়েশ্চার: ৬.৭৪ % *(বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক পরীক্ষিত)*Acute toxicity has not been shown in studies (BCSIR, BTRI, LAB ID: 38)মেয়াদ:-মেমোর ডেট থেকে রুম টেম্পারেচারে ২ মাস ফ্রিজে ৩ মাস ভাল থাকে। যেহেতু ঘরের খাবার সেক্ষেত্রে এক্সেক্ট টাইম বলা মুশকিল সহজে বলতে যে পর্যন্ত পোকা বা ফাংগাস না হবে ততদিন ভাল থাকবে ইনশাআল্লাহ।রাজমা ভারতীয় একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর খাবার। রাজমা এক ধরনের শিমবীজ। দেখতে গোলাকার এবং কিডনি বা যকৃৎ আকারের হয়ে থাকে। এ জন্য একে ইংরেজিতে কিডনি বিনস বলা হয়। পরিপক্ব শিমবীজে প্রচুর আমিষ, ফাইবার এবং স্নেহজাতীয় উপাদান রয়েছে। এ ছাড়া এতে আটটি প্রয়োজনীয় অ্যামিনো এসিড রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই বীজের বাইরের গাঢ় রঙের আবরণে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে বিদ্যমান ফলেট নামক উপাদান এক ধরনের অ্যামিনো এসিড, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। নিয়মিত খাবার হিসেবে গ্রহণ করলে হৃৎপিণ্ডসহ শরীরের অন্যান্য শিরা-উপশিরার স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। গর্ভবতী ও প্রসূতি মায়ের অতিরিক্ত আয়রনের প্রয়োজন মেটায়। এতে সঞ্চিত ম্যাঙ্গানিজ দেহের কর্মক্ষমতা বাড়ায়। এটি ক্যান্সার প্রতিরোধ করে এবং নার্ভাস সিস্টেমের কার্যক্ষমতা বাড়ায়। এর দ্রবণীয় ফাইবার রক্তের শর্করা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বীজের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় গঠন এবং হাড়ের ক্ষয়রোধ করে।এজন্য আপনার ছোট্ট সোনামনির শারীরিক ও মানসিক বেড়ে ওঠার জন্য রাজমা খুবই পুষ্টিকর একটি খাবার। শুধু তাইই নয়! ছোট-বড় সকলেই এই পুষ্টিকর খিচুরি মিক্স খেতে পারবেন বিশেষ করে ডায়াবেটিক রোগী ও গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী।

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “Rajma Mixed Khichuri for Baby l 250g। 6 Month to Any Age”

Your email address will not be published. Required fields are marked *

MR Shop World
Logo
Compare items
  • Cameras (0)
  • Phones (0)
Compare